লেটেস্ট নিউজ

ইভিএমের বোতাম টিপে দিল্লির জমিদারদের গদি গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার অভিষেকের – এবেলা

এবেলা ডেস্কঃ

ধূপগুড়ির প্রচারসভা থেকে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের বকেয়া টাকা আটকে রাখা নিয়ে সরব হয়ে তিনি বলেন, যে বিজেপি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলার অর্থ সাহায্য বন্ধ করেছে, ইভিএমের মাধ্যমেই সাধারণ মানুষ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দেবে।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার বা আবাসন প্রকল্পের মতো জনকল্যাণমূলক কাজে মোদী সরকারের ১০ পয়সারও অবদান নেই। রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম এবং বঞ্চনার প্রতিবাদে ইভিএমের বোতাম টিপে ‘দিল্লির জমিদারদের’ উপযুক্ত জবাব দেওয়ার ডাক দেন তিনি। একইসঙ্গে বিজেপিকে উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়ে ১০-০ গোলে হারানোর চ্যালেঞ্জও জানান তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *