ইমিগ্রেশন এজেন্টের গুলিতে মার্কিন নাগরিকের মৃত্যু: উত্তাল মিনিয়াপোলিস – এবেলা
এবেলা ডেস্কঃ
মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটির মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের দাবি এটি আত্মরক্ষা হলেও, ভিডিও ফুটেজে দেখা গেছে প্রেটির হাতে ছিল ফোন। এই ঘটনার প্রতিবাদে নিউ ইয়র্কসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
চলতি মাসে এটি দ্বিতীয় ঘটনা হওয়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিনেসোটা প্রশাসনের সংঘাত চরম আকার ধারণ করেছে। গভর্নর টিম ওয়াল্জ এবং পুলিশ প্রধান এই অভিযানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু শহরে পুলিশ মোতায়েন ও জনজীবন ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

