লেটেস্ট নিউজ

ইয়েমেনে সৌদি ও আমিরাতের ছায়াযুদ্ধে চরম সংকটে পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইয়েমেনের হাদরামৌত প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সাত সদস্য নিহত হয়েছেন। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশের মধ্যে ছায়াযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। তেলসমৃদ্ধ অঞ্চলের দখল নিয়ে দুই পক্ষের এই সংঘাত এখন চরম উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতির জটিলতায় ইয়েমেন সংক্রান্ত খবর প্রকাশের ওপর পাকিস্তানের সেনাবাহিনী অলিখিত বিধিনিষেধ আরোপ করেছে বলে জানা গেছে।

পাকিস্তানের জন্য এই সংঘাত বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক ঝুঁকি তৈরি করেছে। একদিকে সৌদির সাথে সামরিক চুক্তির দায়বদ্ধতা, অন্যদিকে আমিরাতের কাছ থেকে ফৌজি ফাউন্ডেশনের জন্য বিনিয়োগ পাওয়ার আশা—উভয় সংকটে বিপাকে পড়েছে ইসলামাবাদ। আমিরাত ক্ষুব্ধ হলে পাক সেনার ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে নিজের স্বার্থ রক্ষায় সংবাদমাধ্যমকে ইয়েমেন পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার গোপন নির্দেশ দিয়েছে রাওয়ালপিন্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *