ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় আরও এক রণতরী পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ওমানে আমেরিকার সঙ্গে ইরানের প্রাথমিক আলোচনা চললেও পারস্য উপসাগরে উত্তেজনা কমেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্যারিবিয়ান অঞ্চল থেকে ‘জেরাল্ড আর ফোর্ড’ নামক রণতরীটি এখন পশ্চিম এশিয়ার পথে রওনা দিচ্ছে। এর আগে গত সপ্তাহেই এই অঞ্চলে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ মোতায়েন করা হয়েছিল।
আন্তর্জাতিক মহলের মতে, হরমুজ প্রণালীতে ইরানের সাম্প্রতিক নৌ-মহড়ার পাল্টা জবাব দিতেই ট্রাম্প প্রশাসন এই রণকৌশল নিয়েছে। যদিও তেহরান স্পষ্ট জানিয়েছে যে তারা মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না। পরমাণু পরিকল্পনা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান।

