লেটেস্ট নিউজ

ইরানকে ধ্বংস না করা পর্যন্ত থামবেন না ট্রাম্প! চীন ও জাপানকে নিয়ে হোয়াইট হাউসে বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

হোর্মুজ প্রণালী নিয়ে রণংদেহী মেজাজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়ে দিলেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে নারাজ তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, যখন প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সুযোগ থাকে, তখন যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না।

হোর্মুজ প্রণালী নিয়ে নতুন সমীকরণ

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হোর্মুজ প্রণালী নিয়ে এবার চীন ও জাপানের সক্রিয় ভূমিকা দাবি করেছেন ট্রাম্প। তিনি মনে করেন, এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ন্যাটোর মতো শক্তিগুলোর এগিয়ে আসা উচিত ছিল, কিন্তু তারা সেই সাহস দেখায়নি। ট্রাম্পের মতে, সময় এলেই এই পথ নিজে থেকেই উন্মুক্ত হবে, তবে সেখানে বেইজিং ও টোকিও সাহায্য করলে পরিস্থিতি আরও সহজ হবে।

মিত্রদের প্রতি ক্ষোভ

এদিন শুধু ইরান নয়, নিজের মিত্র দেশগুলোর ওপরও ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে দেরি করার জন্য ব্রিটেনের কড়া সমালোচনা করেন তিনি। পাশাপাশি ন্যাটোর সদস্যদের ওপরও নিশানার তীর ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইজরায়েলের যুদ্ধ বন্ধের প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, মার্কিন সামরিক লক্ষ্য পূরণ হলেই হয়তো ইজরায়েল পিছু হটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *