লেটেস্ট নিউজ

ইরানকে ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি আমেরিকার, হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইরানের সংঘাত এবার এক ভয়ঙ্কর মোড় নিল। গত তিন সপ্তাহ ধরে চলা এই উত্তেজনা নিরসনের বদলে পরিস্থিতি এখন যুদ্ধের দোরগোড়ায়। মার্কিন বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, তারা এই লড়াই থেকে এক পা-ও পিছিয়ে আসবে না। উল্টে হরমুজ প্রণালী থেকে সরে যাওয়ার জন্য ইরানকে মাত্র ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরান সমর্থকরা আমেরিকান নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলা চালাতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন দূতাবাস ও স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে থাকা নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আমেরিকা। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতেও চরম সমস্যার সৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

হরমুজ প্রণালীর দখল নিতে মরিয়া আমেরিকা সেখানে বিশাল সেনাবাহিনী নামানোর প্রস্তুতি নিচ্ছে। ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মার্কিন ফৌজ। অন্যদিকে, ইরানও পিছু হটতে নারাজ। তেহরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, মার্কিন সেনা হরমুজ প্রণালীতে পা রাখলে তার ফল হবে ভয়াবহ। প্রণালীটি ইরান বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে যেমন অস্থিরতা তৈরি হয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপের মুখে পড়েছে আমেরিকা। আগামী কয়েক ঘণ্টা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *