লেটেস্ট নিউজ

ইরানি প্রেসিডেন্টকে ফোন মোদীর, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কড়া বার্তা ভারতের প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাঝেই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইরানকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপে উঠে এল আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব বাণিজ্য রক্ষার প্রসঙ্গ। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচল সচল রাখা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর হামলা বন্ধের ওপর বিশেষ জোর দেন মোদী। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে অবাধ যাতায়াত এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ভারতের উদ্বেগের কথা স্পষ্ট জানানো হয়েছে। পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *