ইরানের ওপর হামলার কথা সরাসরি স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
পরমাণু অস্ত্রের হুমকি রুখতে ইরানে আমেরিকার সামরিক অভিযানের কথা অবশেষে প্রকাশ্যে স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে একটি ‘জঙ্গিরাষ্ট্র’ হিসেবে অভিহিত করে ট্রাম্প সাফ জানিয়েছেন যে, কোনোভাবেই একটি ভয়ঙ্কর এবং দুষ্ট শাসকগোষ্ঠীর হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী অত্যন্ত বিপজ্জনক এবং তাদের দিক থেকে আসা ক্রমাগত হুমকি নির্মূল করাই এখন আমেরিকার প্রধান লক্ষ্য। তিনি আরও দাবি করেন, ইরান নিজেদের পরমাণু কার্যকলাপের মাধ্যমে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে ভয় দেখাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। মূলত সেই হুমকি মোকাবিলা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

