লেটেস্ট নিউজ

ইরানের ওপর হামলা নিয়ে আমেরিকাকে সাফ না করে দিল সুইজারল্যান্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও আমেরিকার দ্বন্দ্বে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল সুইজারল্যান্ড। নিজেদের নিরপেক্ষতার নীতি কঠোরভাবে মেনে চলার লক্ষ্যে আমেরিকার কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে দেশটি। ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর মার্কিন বাহিনীর জন্য কোনো নতুন লাইসেন্স ইস্যু না করার ঘোষণা দিয়েছে সুইস সরকার।

গত বছর সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানির প্রায় ১০ শতাংশ গিয়েছিল আমেরিকায়, যার মূল্য ছিল প্রায় ১১৯ মিলিয়ন ডলার। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছোট অস্ত্র থেকে শুরু করে ড্রোন ও গোলাবারুদ সরবরাহ আপাতত বন্ধ থাকবে। শুধু তাই নয়, মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। ইরান যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত কোনো ফ্লাইটকে সুইস আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

সুইস প্রতিরক্ষা শিল্প এই সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির মুখে পড়লেও সরকার নীতিতে অটল রয়েছে। তবে আইন পরিবর্তনের একটি প্রস্তাব নিয়ে আগামী এপ্রিলে জনমত সংগ্রহ করা হতে পারে, যা ভবিষ্যতে পরিস্থিতি বদলে দিতে পারে। আপাতত বিশেষ টাস্কফোর্স গঠন করে প্রতিটি রপ্তানি আদেশের ওপর কড়া নজরদারি চালাচ্ছে সুইজারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *