লেটেস্ট নিউজ

ইরানের খার্গ দ্বীপে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের; হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা তুঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে পুনরায় শক্তিশালী বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পূর্ববর্তী হামলায় দ্বীপটির সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হলেও প্রয়োজনে সেখানে আবারও আঘাত হানা হতে পারে। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, কৌশলগত কারণে এখন পর্যন্ত দ্বীপের তেল পরিকাঠামোকে অক্ষত রাখা হয়েছে।

পারস্য উপসাগরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প সতর্ক করেছেন যে, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, তবে আমেরিকা কঠোর ব্যবস্থা নেবে। ওয়াশিংটন ইতিমত্যে মিত্র দেশগুলোকে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের নৌবাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে। এদিকে, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের কূটনৈতিক প্রচেষ্টা চললেও ট্রাম্প প্রশাসন এখনই কোনো চুক্তিতে সম্মত হতে নারাজ।

সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশ ইরানি নাগরিক। তেহরান অবশ্য ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, জ্বালানি পরিকাঠামোয় আঘাত এলে তারা কঠোর জবাব দেবেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *