লেটেস্ট নিউজ

ইরানের দিকে এগোচ্ছে বিশালাকার মার্কিন নৌবহর, কড়া হুঁশিয়ারি দিয়েও কেন সুর নরম করলেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া উত্তেজনার আবহে ইরানের দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল নৌবহর। স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানি উপসাগরীয় অঞ্চলে অবস্থান নিলেও তিনি সরাসরি যুদ্ধ চান না। তবে তেহরানকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। উল্লেখ্য, বিক্ষোভকারীদের গণফাঁসি দেওয়ার যে পরিকল্পনা ইরান করেছিল, ট্রাম্পের দাবি অনুযায়ী তার কড়া হুঁশিয়ারির মুখেই সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সে দেশের প্রশাসন। ট্রাম্প জানান, গুরুতর পরিণতির হুমকি দেওয়ার এক ঘণ্টা আগেই ইরান সেই মৃত্যুদণ্ড বাতিল করতে বাধ্য হয়।

পেন্টাগন সূত্রে খবর, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ একাধিক ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ইতিমধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে, তবে ওয়াশিংটন এমন প্রত্যাঘাত করবে যা আগে কখনও দেখা যায়নি। যদিও বর্তমানে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমায় ট্রাম্পের সুরে কিছুটা নমনীয়তা দেখা দিয়েছে, তবুও বাড়তি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইরানের ওপর স্নায়বিক চাপ বজায় রাখছে হোয়াইট হাউস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *