ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতাবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা, মুখ খুললেন ট্রাম্প – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের নবনিযুক্ত Supreme \titleonly লিডার মোজতাবা খামেনেইয়ের বর্তমান অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি যৌথ হামলায় মোজতাবা গুরুতর আহত হয়ে বর্তমানে কোমায় রয়েছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, ওই হামলায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর স্ত্রী ও আট বছরের পুত্র প্রাণ হারিয়েছেন।
এই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি রেডিও সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, মোজতাবা খামেনেই এখনও জীবিত আছেন, তবে তিনি আহত। Supreme \titleonly লিডার হিসেবে মোজতাবার মনোনয়ন নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোজতাবার শান্তিতে থাকা কঠিন হবে।
বর্তমানে তেহরানের একটি হাসপাতালে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মোজতাবার চিকিৎসা চলছে বলে জানা গেছে। পিতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে তাঁর বেঁচে থাকার বিষয়টি স্পষ্ট হলেও, ইরানি নেতার শারীরিক অবস্থা নিয়ে কূটনৈতিক মহলে উত্তেজনা বজায় রয়েছে।

