লেটেস্ট নিউজ

ইরানের পরমাণু শক্তি কি তবে চিরতরে স্তিমিত হয়ে গেল? কী জানালেন নেতানিয়াহু – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি ইরান যুদ্ধে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা ছড়িয়ে পড়ে। যাবতীয় গুজব উড়িয়ে দিয়ে এক লাইভ সংবাদ সম্মেলনে সশরীরে উপস্থিত হয়ে নেতানিয়াহু নিজের সুস্থতার কথা জানান। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে বর্তমানে ইজরায়েলি বাহিনীর হানায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

নেতানিয়াহু আরও দাবি করেন যে এই কুড়ি দিনের যুদ্ধে তেহরানের সামরিক শক্তি ও মনোবল ভেঙে পড়েছে। বন্ধুরাষ্ট্র আমেরিকার সঙ্গে যৌথ প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তিনি জানান যে ইরানের ব্ল্যাকমেল করার ক্ষমতা এখন অতীত। বর্তমানে ইজরায়েলি লক্ষ্য হলো সাধারণ ইরানি জনগণকে স্বাধীনতার স্বাদ দেওয়া এবং যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *