ইরানের মিসাইল হামলায় জ্বলছে কাতারের এলপিজি প্ল্যান্ট মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাতারের বিশ্বের বৃহত্তম এলপিজি প্ল্যান্টটি এখন অগ্নিগর্ভ। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরান এই পদক্ষেপ নেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ১০৮ ডলারে পৌঁছেছে। এই ঘটনার পর কাতার অবিলম্বে ইরানি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান ইরানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি আরও ঘোরালো হলে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার ছাড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

