লেটেস্ট নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই কি নিখোঁজ? ঘনীভূত হচ্ছে সিআইএ-মোসাদের রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা আলি খামেনেইর অবস্থান নিয়ে বিশ্বজুড়ে রহস্য দানা বাঁধছে। গত ৯ মার্চ ক্ষমতা গ্রহণের পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজরায়েলের মোসাদ যৌথভাবে তাঁর সন্ধান চালালেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত সূত্র খুঁজে পায়নি। ইরান ও ইজরায়েল-আমেরিকা যুদ্ধের ২৩তম দিনেও তাঁর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে।

সম্প্রতি ইরানের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হলেও মোজতাবার প্রকৃত অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটেনি। গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছিল যে, হামলায় গুরুতর আহত হয়ে তিনি রাশিয়ায় চিকিৎসাধীন। তবে ক্রেমলিন এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। এমনকি নওরোজ উৎসবেও তাঁর দেখা না মেলায় গোয়েন্দারা মনে করছেন বর্তমানে ইরানের শাসনভার রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-র নিয়ন্ত্রণে রয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনেইর দ্বিতীয় পুত্র মোজতাবা শৈশব থেকেই বাবার রাজনৈতিক সংগ্রামের সাক্ষী এবং আইআরজিসি-র ঘনিষ্ঠ সহযোগী। যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তে তাঁর নীরবতা আন্তর্জাতিক মহলে তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। সিআইএ ও মোসাদের ধারণা, তিনি বেঁচে থাকলেও বর্তমানে সক্রিয় নেতৃত্বে নেই। তবে ইরান পিছু হটতে নারাজ এবং প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন যে পালটা লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *