লেটেস্ট নিউজ

ইরানের সুপ্রিম লিডার হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর তেহরান নাকি ডোনাল্ড ট্রাম্পকেই ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। বৃহস্পতিবার এক দলীয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাব সোজাসুজি প্রত্যাখ্যান করে বলেছেন, “ধন্যবাদ, আমি এই পদ চাই না।”

ট্রাম্পের দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে এখনও ওয়াশিংটনের আলোচনা চলছে। যদিও তেহরান এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সঙ্গে কোনো রকম আপোসের প্রশ্নই ওঠে না।

বর্তমানে খামেনেইয়ের পুত্র মোজতবা Supreme \titleonly লিডার হলেও তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তিনি গুরুতর আহত হয়ে মস্কোতে চিকিৎসাধীন। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ট্রাম্পের এমন দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *