লেটেস্ট নিউজ

ইরানে আমেরিকার বিধ্বংসী হামলায় তছনছ ১২০টি জাহাজ ও হাজার হাজার সামরিক ঘাঁটি – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা দাবি করেছে যে ইরানে তাদের সাম্প্রতিক সামরিক অভিযানে প্রায় ৭,০০০ কৌশলগত ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, এই অভিযান সফলভাবে এগোচ্ছে এবং আগামী দিনে আরও ভয়াবহ ও বড়সড় হামলা চালানো হতে পারে।

এই অভিযানে ইরানের নৌবহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমেরিকার দাবি অনুযায়ী, প্রায় ১২০টি জাহাজ এবং ১১টি সাবমেরিন সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়েছে। এই বিধ্বংসী হামলার ফলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *