লেটেস্ট নিউজ

ইরানে ইজরায়েলি হামলা ও যুদ্ধের মেঘে আতঙ্কিত ভারতীয়রা, জরুরি নির্দেশিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা যুদ্ধের উত্তাপের জেরে ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য জারি হলো বিশেষ সতর্কতা। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সেদেশে থাকা নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘোরালো হতে পারে এই আশঙ্কায় ভারতীয়দের স্থানীয় কর্তৃপক্ষের প্রতিটি সুরক্ষা বিধি অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে।

দূতাবাসের নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রত্যেকে যেন নিজের কাছাকাছি থাকা সেফ শেল্টার বা সুরক্ষিত আশ্রয়স্থলের খোঁজ রাখেন। আপৎকালীন পরিস্থিতিতে যাতে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছানো যায় তার জন্য সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *