লেটেস্ট নিউজ

ইরানে ক্ষমতার পালাবদলই হবে সবথেকে ভালো ঘটনা এবং ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তুঙ্গে উত্তেজনা – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘের মাঝেই ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান ধর্মীয় নেতৃত্বকে সরানোই সম্ভবত সবথেকে ভালো সমাধান হবে বলে মন্তব্য করেছেন তিনি। এই লক্ষ্যপূরণে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে ওয়াশিংটন। নর্থ ক্যারোলিনায় সেনাদের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প জানান, প্রয়োজনে শক্তি প্রদর্শনের পথ খোলা রাখা হয়েছে।

ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে আরব সাগরের অভিমুখে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর আগে সেখানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন ছিল, যা এখন মার্কিন সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ট্রাম্প স্পষ্ট করেছেন যে, আগামী এক মাসের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না আমেরিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *