ইরানে ট্রাম্পের তুখোড় কমান্ডো অভিযান? পরমাণু ভাণ্ডার কব্জা করতে মাঝরাতে নামছে আমেরিকার যমদূত বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। ইরানের গোপন আস্তানায় লুকোনো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে এবার সরাসরি ‘গ্রাউন্ড অপারেশন’-এর ছক কষছে ট্রাম্প প্রশাসন। লক্ষ্য তেহরানের সেই গোপন ভাণ্ডার, যেখানে পরমাণু বোমা তৈরির রসদ মজুত রাখা হয়েছে বলে দাবি আমেরিকার।
এই অতি-বিপজ্জনক মিশনের জন্য প্রস্তুত করা হচ্ছে মার্কিন এলিট কমান্ডো ইউনিট ‘জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড’ (JSOC)-কে। গোয়েন্দা রিপোর্ট বলছে, ওসামা বিন লাদেন খতম অভিযানে অংশ নেওয়া এই দুর্ধর্ষ বাহিনী যে কোনো মুহূর্তে ইরানে ঢুকে পড়তে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ইরানের কর্মসূচিকে প্রাথমিক স্তরে বললেও, ওয়াশিংটনের দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির ঠিক এক ধাপ আগে দাঁড়িয়ে আছে।
গত বছর ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ইরানের পরমাণু ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও মূল ইউরেনিয়াম ভাণ্ডার সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। এখন সেই ‘লুকোনো সম্পদ’ খুঁজে বের করাই ট্রাম্পের প্রধান চ্যালেঞ্জ। ইরান শান্তি বজায় রাখার কথা বললেও আমেরিকা ও ইজরায়েল কোনো ঝুঁকি নিতে নারাজ। ফলে আকাশপথে হামলার বদলে এবার সরাসরি ইরানের মাটিতে মার্কিন কমান্ডোদের বুট পড়ার সম্ভাবনা তীব্র হচ্ছে।

