ইরানে বিক্ষোভ করলেই হতে পারে মৃত্যুদণ্ড, ভয়ংকর আইনের হুঁশিয়ারি তেহরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্বলছে ইরান, আর এরই মাঝে আন্দোলনকারীদের ওপর চরম খড়গহস্ত হলো সরকার। বিক্ষোভ প্রদর্শন বা সমর্থনকারীদের সরাসরি ‘মোহরাব’ বা ঈশ্বরের শত্রু হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মহম্মদ মোভাহেদি আজাদ। সরকারি হুঁশিয়ারি অনুযায়ী, যারাই এই সরকার বিরোধী আন্দোলনে অংশ নেবে বা মদত দেবে, ইরানের কঠোর ১৮৬ নম্বর ধারা মোতাবেক তাদের একমাত্র পরিণতি হতে পারে মৃত্যুদণ্ড।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইতিমধ্য়ে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং আটক হয়েছেন ২৩০০-রও বেশি মানুষ। তেহরানে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এদিকে মার্কিন প্রশাসন এই সংকটে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে ইরানের স্বাধীনতার পক্ষে সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে, ১৯০ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তদের অঙ্গচ্ছেদ বা চিরতরে নির্বাসনের মতো যন্ত্রণাদায়ক শাস্তির বিধান দিয়েছে ইরান সরকার।

