লেটেস্ট নিউজ

ইরান-ইজরায়েল যুদ্ধে ট্রাম্পকে ‘বিশ্বের বড় ডাকাত’ আখ্যা দিলেন সপা নেতা এসটি হাসান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ ডঃ এসটি হাসান। আমেরিকাকে ‘বিশ্বের শক্তিশালী গুণ্ডা’ এবং ডোনাল্ড ট্রাম্পকে ‘সবচেয়ে বড় ডাকাত’ বলে সরাসরি আক্রমণ করেছেন তিনি।

এসটি হাসানের দাবি এই যুদ্ধ আদর্শ বা ধর্মের নয় বরং সম্পূর্ণ তেলের লড়াই। তিনি বলেন আমেরিকা মধ্যপ্রাচ্যের তেলের ভাণ্ডার দখল করতেই এই অশান্তি জিইয়ে রাখছে। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন যে আমেরিকা নিজের স্বার্থে যেকোনো দেশের সম্পদ লুঠ করতে পারে।

পাশাপাশি ভারতের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই সপা নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের পাশে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন তার সমালোচনা করে হাসান বলেন ভারত কেন অন্যের হাতের পুতুল হয়ে উঠছে তা খতিয়ে দেখা দরকার। প্যালেস্তাইনকে ছেড়ে ইজরায়েলের সমর্থন জানানোয় দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও তিনি দাবি করেন। ইরানের ওপর মার্কিন হামলার নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র বা ‘খিচুড়ি’ রান্না হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *