ইরান-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে চরম অন্তর্দ্বন্দ্ব ও সরকার বন্দনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারত সরকারের কৌশল নিয়ে খোদ কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে তীব্র মতভেদ। দলের শীর্ষ নেতৃত্ব যখন নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতির সমালোচনায় সরব, তখন উল্টো সুর শোনা যাচ্ছে শশী থারুর ও মনিষ তিওয়ারির গলায়। তারা বর্তমান সরকারের সংযত ও সতর্ক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
সাংসদ মনিষ তিওয়ারি সাফ জানিয়েছেন যে এই যুদ্ধ ভারতের নয় এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের কৌশল সঠিক। অন্যদিকে শশী থারুর সরকারের নীরবতাকে বুদ্ধিমত্তার পরিচয় বলে অভিহিত করেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে এমন মন্তব্য কংগ্রেসের অভ্যন্তরীণ অস্বস্তি এবং বিভাজনকে আবারও জনসমক্ষে নিয়ে এল।

