ইরান কি চরম বিপর্যয়ের মুখে মার্কিন হুশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে এক নজিরবিহীন সামরিক আঘাতের কড়া হুশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে, ওয়াশিংটন তার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই অভিযান থামাবে না। ইতিমধ্যে ইরানের ৭ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনী কার্যত অচল করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রতিরক্ষা সচিব আরও জানান যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা গুঁড়িয়ে দেওয়াই আমেরিকার মূল লক্ষ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই অভিযান পরিকল্পিতভাবে এগোচ্ছে এবং ইসরায়েলসহ উপসাগরীয় দেশগুলো এই লড়াইয়ে আমেরিকার পাশে রয়েছে। হেগসেথের মতে, এই সংঘাত আমেরিকার শর্তেই শেষ হবে এবং কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই সামরিক তৎপরতা অব্যাহত থাকবে।

