লেটেস্ট নিউজ

ইরান যুদ্ধের কোপ এবার ভারতের মদের বাজারে, পকেটে টান পড়তে পারে সুরাপ্রেমীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান যুদ্ধের প্রভাবে এবার মহার্ঘ্য হতে পারে সুরাপ্রেমীদের পছন্দের পানীয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বোতল এবং ক্যানের সংকটে ভারতের মদ্যশিল্পে বড়সড় অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারের অস্থিরতায় বিয়ার ও মদের দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্লাস ও অ্যালুমিনিয়ামের তীব্র সংকট

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে কাতার থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির খরচ প্রায় ২০ শতাংশ বেড়েছে। প্যাকেজিং কার্টনের দাম দ্বিগুণ হয়েছে এবং লেবেল ও টেপের খরচও আকাশছোঁয়া। শিপিং সংকটে অ্যালুমিনিয়াম আমদানি থমকে যাওয়ায় বিয়ার ক্যানের জোগানেও টান পড়েছে।

বিপাকে গ্লোবাল কো ম্পা নিগুলো

হেইনেকেন, কার্লসবার্গ এবং অ্যানহাইজার-বুশের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলো উৎপাদন খরচ সামলাতে হিমশিম খাচ্ছে। ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই রাজ্য সরকারগুলোর কাছে মদের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সামনেই প্রবল গরম এবং বিয়ারের ভরা মরসুম, তার আগেই এই মূল্যবৃদ্ধির পূর্বাভাস সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

দাম বাড়াতে প্রয়োজন সরকারি অনুমোদন

ভারতে মদের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাজ্য সরকারগুলো। কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কো ম্পা নিজ ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যকে চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতি জানিয়েছে। দুই-তৃতীয়াংশ রাজ্যের সম্মতি মিললেই দেশজুড়ে কার্যকর হবে নতুন দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *