ইলন মাস্কের টুইটে বড় লোকসান বিনিয়োগকারীদের! ২ বিলিয়ন ডলারের বেশি জরিমানার মুখে বিশ্বের শীর্ষ ধনী – এবেলা
এবেলা ডেস্কঃ
টুইটার (বর্তমানে এক্স) কেনার আগে শেয়ার বাজারে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। ২০২২ সালে মাস্কের করা কিছু বিতর্কিত টুইটের জেরে বিনিয়োগকারীদের বিপুল আর্থিক ক্ষতি হয় বলে রায় দিয়েছে সান ফ্রান্সিসকোর ফেডেরাল কোর্ট। আদালতের জুরি বোর্ড জানিয়েছে, মাস্কের ‘চুক্তি সাময়িকভাবে স্থগিত’ সংক্রান্ত মন্তব্যে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছিলেন। এই কারণে প্রতিদিন প্রতি শেয়ারে ৩ থেকে ৮ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে মাস্ককে। সব মিলিয়ে এই জরিমানার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ২.১ বিলিয়ন ডলার। আদালতের এই রায়কে আইনের জয় হিসেবে দেখছেন বিনিয়োগকারীদের আইনজীবীরা। যদিও মাস্কের দাবি ছিল, প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা আড়াল করার কারণেই তিনি চুক্তি নিয়ে ওই মন্তব্য করেছিলেন।

