লেটেস্ট নিউজ

ইসরায়েলের সুরক্ষা কবচ গুঁড়িয়ে দিল ইরানের মিসাইল, দাউদাউ করে জ্বলছে পরমাণু গবেষণা কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

তেল আবিব, ২২ মার্চ: ইরানের বিধ্বংসী মিসাইল হামলার সামনে কার্যত নতিস্বীকার করল ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ ইসরায়েলের দিমোনা এবং আরাদ শহরের ওপর আছড়ে পড়া ইরানি মিসাইলের আঘাতে এখন পর্যন্ত অন্তত ৯০ জন গুরুতর আহত হয়েছেন।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ইরানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের প্রধান পরমাণু গবেষণা কেন্দ্র। আল জাজিরা ও সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার বদলা নিতেই ইরান সরাসরি ইসরায়েলি পরমাণু কেন্দ্রের কাছে এই হামলা চালিয়েছে। যদিও ওই কেন্দ্রে কোনো তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি বলে দাবি করা হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা ‘ম্যাগেন ডেভিড অ্যাডোম’ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন। এই চরম উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, ইসরায়েল কোনো যুদ্ধ থেকে পিছিয়ে আসবে না এবং প্রতিটি ফ্রন্টে শত্রুদের যোগ্য জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত এখন এক ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *