লেটেস্ট নিউজ

ইসরোতে চাকরির সুযোগ: বিজ্ঞানী ও প্রকৌশলী পদে বড় নিয়োগ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে ৪৯ জন বিজ্ঞানী ও প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিএইচডি, এম.ই, এম.টেক বা বি.ই ডিগ্রিধারীরা এই আকর্ষণীয় পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী যোগ্য প্রার্থীরা ২৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১,৭৭,৫০০ থেকে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত হতে পারে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। আগ্রহীদের sac.gov.in ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন ফি ও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *