ইসলামের চেয়েও প্রাচীন ভারত-ইরান মৈত্রী! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও মার্কিন হুমকির মুখে ভারতের সঙ্গে ৩ হাজার বছরের পুরনো সম্পর্কের কথা স্মরণ করালেন খামেনেই-সঙ্গী আবদুল মাজিদ হাকিম ইলাহি। তিনি জানান, ইসলামের আগমনের আগে থেকেই দুই দেশের সভ্যতা, দর্শন ও বিজ্ঞানের মেলবন্ধন রয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তেহরানের এই বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ইরানে ফের রাজতন্ত্র ফেরানোর দাবি জোরালো হচ্ছে। প্রাক্তন শাহের পুত্র রেজা পাহলভি ভারতের সঙ্গে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছেন। নয়াদিল্লির সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের মাঝেই খামেনেই শিবিরের এই মন্তব্য আসলে ধর্মীয় ভেদাভেদ ভুলে ভারতের সমর্থন পাওয়ার একটি কূটনৈতিক কৌশল বলে ধারণা করা হচ্ছে।

