লেটেস্ট নিউজ

ইসির নজিরবিহীন পদক্ষেপ: স্বরাষ্ট্রসচিবসহ বাংলার ২৫ অফিসারকে বড় দায়িত্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাংলার স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা এবং হাওড়া ও আসানসোলের সিপি-সহ মোট ২৫ জন সিনিয়র আইএএস ও আইপিএস অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্য থেকে নির্দিষ্ট সময়ে তালিকা না পাওয়ায় কমিশন নিজেই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

নিযুক্ত কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক ব্রিফিং সেশন আয়োজন করেছে ইসিআই। নির্ধারিত বৈঠকে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা সকল অফিসারের কাছে পৌঁছে দিয়ে কমিশনকে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *