ইস্টবেঙ্গলের ‘কলিঙ্গ জয়’: ১২ বছরের খরা কাটানোর সেই ঐতিহাসিক মুহূর্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৪ সালের আজকের দিনেই ভুবনেশ্বরে ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ওড়িশা এফসি-কে রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে হারিয়ে এআইএফএফ সুপার কাপ জয় করেছিল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যরা। প্রায় ১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর এই সর্বভারতীয় খেতাব জয়ের মাধ্যমে লাল-হলুদ ব্রিগেড তাদের ট্রফি খরা ঘুচিয়েছিল।
নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১১১ মিনিটে ক্লেইটন সিলভার করা সেই জয়সূচক গোলটি আজও সমর্থকদের মনে গেঁথে আছে। বুধবার ক্লাবের পক্ষ থেকে টুইট করে কলিঙ্গ জয়ের দুই বছর পূর্তি উদ্যাপন করা হয়, যা সমর্থকদের আবেগতাড়িত করে তুলেছে।

