লেটেস্ট নিউজ

ইস্তাহারে বড় চমক দিয়ে নজির গড়তে চলেছে তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের আগে আম জনতার মন জিততে এবার এক অভিনব কৌশল নিল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ মেটাতে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা ইস্তাহার তৈরির প্রস্তুতি শুরু করেছে ঘাসফুল শিবির। এই ইস্তাহারে বিগত বছরগুলোর উন্নয়নের খতিয়ান যেমন থাকবে, তেমনই থাকবে আগামীর সুনির্দিষ্ট অঙ্গীকার।

তৃণমূল প্রার্থীদের এবারের সবচেয়ে বড় বাজি হলো প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। প্রার্থীরা সাফ জানাচ্ছেন যে এলাকার উন্নয়নের কথা তাঁরা ইস্তাহারে দেবেন, তা পালন করতে না পারলে আগামীতে আর ভোট চাইতে আসবেন না। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নারী উন্নয়নের মতো বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তৈরি এই ‘রিপোর্ট কার্ড’ নিয়ে বাড়ি বাড়ি যাবেন প্রার্থীরা। বাংলার রাজনীতিতে বিধানসভা ভিত্তিক আলাদা ইস্তাহার প্রকাশের এই সিদ্ধান্ত এক কথায় নজিরবিহীন। প্রার্থীরা নিজেদের কাজের দায়বদ্ধতা নিয়ে যে অঙ্গীকার করছেন, তা ভোটারদের কতটা প্রভাবিত করে এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *