লেটেস্ট নিউজ

উড়বে দিল্লি বিধানসভা ও মেট্রো স্টেশন! বাজেট অধিবেশনের আগে বোমায় ওড়ানোর ইমেইল ঘিরে তীব্র আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি বিধানসভা এবং বিধানসভা মেট্রো স্টেশন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল আসায় রাজধানীজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার প্রশাসন এবং স্পিকার বিজেন্দ্র গুপ্তার দপ্তরে আলাদা দুটি ইমেইল পাঠানো হয়। এই হুমকি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নামের উল্লেখ থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

বাজেট অধিবেশন শুরু হওয়ার ঠিক আগেই এই জোড়া হুমকিতে নড়েচড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলো। স্পিকারের কক্ষ থেকে শুরু করে পুরো বিধানসভা চত্বর এবং সংলগ্ন মেট্রো স্টেশনে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াড। একইসঙ্গে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও অন্যান্য ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুরো এলাকা বর্তমানে কড়া পুলিশি পাহারায় রয়েছে এবং ইমেইলের উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *