লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গবাসীর স্বপ্নপূরণ! ৩ ঘণ্টায় শিলিগুড়ি থেকে বারাণসী, বাংলায় আসছে বুলেট ট্রেন

উত্তরবঙ্গবাসীর জন্য বছরের সবথেকে বড় ধামাকা! এবার আর ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষা নয়, চোখের পলকেই পৌঁছে যাওয়া যাবে বারাণসী। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য এক ঐতিহাসিক ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত তৈরি হচ্ছে হাই-স্পিড বুলেট ট্রেন করিডোর।

রেল সূত্রে খবর, এই বুলেট ট্রেন চালু হলে শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট। পথে ট্রেনটি বিহারের পাটনা এবং কাটিহার স্টেশনে দাঁড়াবে। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় রেলের যে আধুনিকীকরণ শুরু হয়েছে, এই প্রকল্প তারই অংশ। ভবিষ্যতে এই রুটটি গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের, যা উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *