লেটেস্ট নিউজ

উত্তরবঙ্গে কি তবে কলকারখানার আকাল মিটবে না? আট জেলায় আটটি বড় শিল্পও নেই! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি: বাম আমলের ৩৪ বছর আর তৃণমূলের ১৫ বছর— দুই জমানাতেই উত্তরবঙ্গের কপালে জোটেনি বড় কোনো শিল্প বিনিয়োগ। কোচবিহার থেকে মালদা, উত্তরবঙ্গের আটটি জেলা আজ শিল্পশূন্য। গোটা এলাকায় এমন আটটি বড় কারখানাও খুঁজে পাওয়া দুষ্কর যেখানে অন্তত ১০০ জন মানুষ কাজ করেন। ফলে পেটের টানে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন হাজার হাজার শিক্ষিত যুবক।

বিজেপি এই শিল্পহীনতাকে এবারের নির্বাচনী হাতিয়ার করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, রাজ্যে শিল্পায়ন পুরোপুরি থমকে গেছে। অন্যদিকে, সরকারের ১৫০০ টাকার মাসিক ভাতাকে ‘ললিপপ’ বলে কটাক্ষ করছে বিরোধী শিবির। যুবকদের সাফ কথা, হাতখরচ নয়, সম্মানজনক স্থায়ী কর্মসংস্থান চাই। ডুয়ার্সের চা বলয়ে সংকট এবং পর্যটন শিল্পের সীমাবদ্ধতা উত্তরবঙ্গের কর্মসংস্থানকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। দক্ষিণবঙ্গে লগ্নি হলেও উত্তরবঙ্গ কেন ব্রাত্য, সেই প্রশ্নই এখন তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *