লেটেস্ট নিউজ

উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রেলের মেগা প্রকল্প: শুরু হচ্ছে কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগে বড়সড় বিপ্লব আসতে চলেছে। গাজোল-ইটাহার এবং বুনিয়াদপুর-ইটাহার রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত শুরুর নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিশেষ অনুরোধে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সবুজ সংকেত দিয়েছেন।

এই মেগা প্রকল্প দুটির বাস্তবায়ন হলে দুই জেলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। যাত্রী পরিষেবার উন্নতির পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক খুশির হাওয়া বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *