লেটেস্ট নিউজ

উত্তর থেকে দক্ষিণ এক সপ্তাহ ঠাসা কর্মসূচি তৃণমূল সুপ্রিমোর – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার জলপাইগুড়ি থেকেই নির্বাচনী রণহুঙ্কার দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়া প্রতিকূল থাকায় প্রচার একদিন পিছিয়ে গেলেও ২৪ মার্চ থেকে টানা প্রচারের ময়দানে নামছেন তিনি। প্রথম দিন চালসায় রাত্রিবাসের পর বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি এবং শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে জনসভা করবেন তৃণমূল নেত্রী।

উত্তরবঙ্গ সফর শেষ করেই আকাশপথে দক্ষিণবঙ্গে পা রাখবেন তিনি। ২৬ মার্চ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এবং বীরভূমের দুবরাজপুরে সভা করবেন। এরপর ২৭ ও ২৮ মার্চ বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক কেন্দ্রে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চও তাঁর প্রচার চলবে মানবাজার ও রায়পুরে। ৩০ ও ৩১ মার্চ মেদিনীপুরের ডেবরা, নারায়ণগড়, চন্দ্রকোণা ও গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ভোটপ্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নেত্রী। এপ্রিলের শুরু থেকে প্রচারের তীব্রতা আরও বাড়তে চলেছে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ। তার আগে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝোড়ো গতিতে জনসভা সেরে ঘর গোছাতে মরিয়া ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *