লেটেস্ট নিউজ

উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে ধস: আটকে পড়া ২০০ পর্যটককে উদ্ধার করল প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত উত্তর সিকিম। মঙ্গলবার রাতে মঙ্গন জেলার চুংথাং ও লাচেন যাওয়ার পথে একাধিক স্থানে ধস নামায় প্রায় ২০০ পর্যটক মাঝরাস্তায় আটকে পড়েন। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে স্থানীয় পুলিশ ও প্রশাসন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মঙ্গলবার গভীর রাতে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটকে পড়া পর্যটকদের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) শিবির ও স্থানীয় গুরুদ্বারে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। বুধবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাঁদের নিরাপদভাবে গ্যাংটকে ফিরিয়ে আনা হয়। ধস সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চললেও লাচেন অভিমুখে যান চলাচল এখনও বিঘ্নিত হচ্ছে।

২০২৩ সালের হড়পা বানের ক্ষত কাটিয়ে সম্প্রতি ৯ মার্চ লাচেন রুটটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে ফের প্রাকৃতিক দুর্যোগের কারণে সিকিম প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *