লেটেস্ট নিউজ

উলুবেড়িয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড! স্ত্রী ও সন্তানকে কাটারির কোপে খুনের পর বিষ খেলেন গৃহকর্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের উত্তেজনার মাঝেই হাওড়ার উলুবেড়িয়ায় চরম নৃশংসতা। পারিবারিক বিবাদ ও সন্দেহের জেরে নিজের স্ত্রী ও ছোট ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রদীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় মা ও ছেলের মৃত্যু নিশ্চিত করার পর অভিযুক্ত নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। শুক্রবার সেই কলহ চরমে পৌঁছালে প্রদীপবাবু ধারালো অস্ত্র নিয়ে পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়েন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। অভিযুক্ত প্রদীপ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘাতক অস্ত্রটি উদ্ধার করেছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে। এই নারকীয় ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *