লেটেস্ট নিউজ

উৎসবের মুখে বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী! রাজ্য সরকারি কর্মীদের বোনাস নিয়ে দারুণ খবর – এবেলা

এবেলা ডেস্কঃ

নবান্নের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এল। আসন্ন উৎসবের মরসুমের আগেই ‘অ্যাড হক বোনাস’ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত ও পুরসভা কর্মী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই বর্ধিত বোনাসের সুবিধা পাবেন।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা ইদের আগেই বোনাসের টাকা হাতে পেয়ে যাবেন এবং হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে এই সুবিধা পাবেন।

বোনাস ও যোগ্যতার ক্ষেত্রে বড় বদল

নবান্নের ঘোষণা অনুযায়ী, গত অর্থবর্ষে বোনাসের পরিমাণ যেখানে ৬,৮০০ টাকা ছিল, চলতি অর্থবর্ষে তা ৬০০ টাকা বাড়িয়ে ৭,৪০০ টাকা করা হয়েছে। শুধু তাই নয়, বোনাস পাওয়ার জন্য বেতনের সর্বোচ্চ সীমা বা এলিজিবিলিটি লিমিটও বাড়ানো হয়েছে। গত বছর এই সীমা ছিল ৪৪,০০০ টাকা, যা এবার ২,০০০ টাকা বাড়িয়ে ৪৬,০০০ টাকা করা হয়েছে।

এর ফলে আরও বেশি সংখ্যক সরকারি কর্মী এবার বোনাসের আওতায় আসতে চলেছেন। উৎসবের আগে পকেটে বাড়তি টাকা আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সরকারি মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *