এআই ম্যাজিকে সরস্বতীও এখন ‘কিউট’, তুঙ্গে চাহিদা – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড মেনে কিউট দুর্গার পর এবার বাজারে এসেছে খুদে রূপের ‘কিউট সরস্বতী’। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রম্পট ব্যবহার করে তৈরি এই মিষ্টি প্রতিমাগুলোর চাহিদা এখন তুঙ্গে। প্রথাগত ভাবগম্ভীর মূর্তির বদলে শিক্ষার্থীরা দেবী সরস্বতীকে ঘরের ছোট সদস্য হিসেবেই বেশি পছন্দ করছেন।
মৃৎশিল্পীরা কম্পিউটারের নকশা দেখে মাটির প্রতিমায় এই অভিনব রূপ ফুটিয়ে তুলছেন। তবে এই শৈল্পিক বিবর্তন নিয়ে বিতর্কও শুরু হয়েছে। শাস্ত্র বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, শিল্পের নতুনত্ব ইতিবাচক হলেও শাস্ত্রীয় বর্ণনা ও দেবীর চিরাত রূপ বিকৃত করা একদমই অনুচিত।

