লেটেস্ট নিউজ

এআই সম্মেলনে মোদি বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার আরও এক কংগ্রেস কর্মী

এআই সম্মেলনে খালি গায়ে মোদি বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় জিতেন্দ্র যাদব নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা জিতেন্দ্র যুব কংগ্রেসের কর্মী বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে তাঁর একটি ছবিও প্রকাশ্যে এসেছে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

ঘটনায় জড়িত সন্দেহে এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের পাটিয়ালা হাউজ আদালতে পেশ করা হলে পুলিশ জানায়, আন্তর্জাতিক মঞ্চে দেশকে হেয় করার বড় কোনো পরিকল্পনা ছিল তাঁদের। আদালত অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার নেপথ্যে কোনো আর্থিক মদত বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কংগ্রেসের ‘নোংরা ও নগ্ন রাজনীতি’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সামনে এই আচরণ দেশের আদর্শগত দেউলিয়াপনা প্রকাশ করে। পাল্টা জবাবে কংগ্রেস জানিয়েছে, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাঁদের প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না এবং তাঁরা প্রশ্ন তোলা অব্যাহত রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *