লেটেস্ট নিউজ

এইচআইভি পজিটিভ হওয়ায় ভেঙেছে বিয়ে, প্রেমিকার শরীরে সংক্রমিত রক্ত সিরিঞ্জে ভরে ‘বদলা’ যুবকের – এবেলা

এবেলা ডেস্কঃ

হায়দরাবাদে বিয়ের প্রতিশ্রুতি ভেঙে যাওয়ায় প্রেমিকার শরীরে এইচআইভি সংক্রমিত রক্ত পুশ করার অভিযোগে ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বাবা-মায়ের শরীরে এইচআইভি পজিটিভ থাকায় কনেপক্ষের আপত্তিতে গত সেপ্টেম্বরে তার রক্ত পরীক্ষা করানো হয়। পরীক্ষায় যুবকের রিপোর্ট পজিটিভ আসায় দুই পরিবারের সম্মতিতে ঠিক হওয়া বিয়েটি বাতিল করে দেয় তরুণীর পরিবার।

বিয়ের সিদ্ধান্ত বাতিল হওয়ায় ক্ষুব্ধ যুবক গত ১১ মার্চ নির্যাতিতার বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানে একটি সিরিঞ্জে নিজের শরীর থেকে নেওয়া সংক্রমিত রক্ত জোরপূর্বক তরুণীর শরীরে প্রবেশ করিয়ে দেয় সে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।

আক্রান্ত তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তাকে হেফাজতে নিয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *