লেটেস্ট নিউজ

একই নাম, আলাদা লড়াই! ভোটের আগে নয়া দলের এন্ট্রি কি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক দলের ভিড় বাড়ছে। আপনি কি জানেন, হুমায়ুন কবীরের দলের মতো একই নামে এখন ময়দানে নামল ‘জাতীয় উন্নয়ন পার্টি’ (JUP)? পীরজাদা সৈয়দ রুহুল আলম তৈরি করেছেন এই দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক ছোট দলের আগমনে সাধারণ মানুষের ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে বড়সড় প্রভাব ফেলতে পারে।

এই দল দাবি করেছে তারা কোনো বড় দলের ‘বি-টিম’ নয়। পূর্ব মেদিনীপুর ও কলকাতাসহ মোট ১৫টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। নতুন এই সমীকরণে আমজনতার দাবিদাওয়া আদেও গুরুত্ব পাবে, নাকি নিছক ভোট কাটাকাটির খেলায় সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলো ধামাচাপা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *