লেটেস্ট নিউজ

একই পরিবারের ৬ জনকে তলব! SIR শুনানিতে হাজিরা দিলেন সৃঞ্জয় বসু – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে চলা এসআইআর (SIR) শুনানিতে এবার সশরীরে হাজিরা দিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু ও তাঁর পুত্র অরিঞ্জয়। টুটু বসুর পরিবারের মোট ৬ জনকে নাগরিকত্বের প্রমাণ দিতে ডেকে পাঠিয়েছিল কমিশন। বয়সজনিত কারণে টুটু বসু নিজে উপস্থিত না হলেও কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতেই তাঁর শুনানি হওয়ার কথা রয়েছে।

সবুজ-মেরুন সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও দুঃসময়ের কাণ্ডারি স্বপন সাধন বসুকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে শুনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় টুটু বসুর দুই ছেলে ও পুত্রবধূদেরও তলব করা হয়েছে। ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পরিবারের এই হেনস্থাকে অপমানজনক বলে মনে করছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *