লেটেস্ট নিউজ

একই পাড়ার দুই প্রার্থী বাবুপাড়ার লড়াইয়ে তুঙ্গে দিনহাটার রাজনৈতিক পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই পাড়াতেই বসবাস করেন দিনহাটা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী—তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ এবং বিজেপির অজয় রায়। একই পাড়ার দুই পরিচিত মুখ সরাসরি রাজনৈতিক ময়দানে মুখোমুখি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল দুই-ই বাড়ছে।

অতীতের ব্যক্তিগত পরিচয় থাকলেও গত বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সম্পর্কে তিক্ততা তৈরি হয়। উদয়ন গুহর ওপর হামলা এবং অজয় রায়ের বাড়ি ভাঙচুরের মতো ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তাঁরা। এবারের নির্বাচনে সেই পুরনো দ্বন্দ্বই নতুন করে রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে, যা বাবুপাড়ার পরিবেশকে সরগরম করে তুলেছে।

প্রচারের ময়দানে দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। উদয়ন গুহ নিজেকে বড় করে তুলে ধরার কৌশলে এগোলেও, অজয় রায় শান্তিকে ইস্যু করে তৃণমূলকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস ছাপিয়ে এখন রাজনৈতিক আধিপত্যের লড়াইয়ে মত্ত বাবুপাড়া, যার দিকে নজর রয়েছে গোটা দিনহাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *