লেটেস্ট নিউজ

একই বুথের ৩৪০ মুসলিম ভোটারের নাম গায়েব! খোদ বিএলও-র নামও বাদ যাওয়ায় তুঙ্গে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাট-২ ব্লকের বিবিপুর-বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বড় গোবরা এলাকায় এক নজিরবিহীন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় দেখা গেছে, ওই বুথের ৩৪০ জন মুসলিম ভোটারের নাম পুরোপুরি বাদ পড়েছে। তালিকায় নাম নেই খোদ বিএলও-র! তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রের জেরে বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *