লেটেস্ট নিউজ

একটাকাও খোয়ানোর ভয় নেই, পোস্ট অফিসের এই স্কিমে স্রেফ সুদেই পকেটে আসবে ৮৯,৯৯০ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যাংক না কি পোস্ট অফিস? কোথায় বিনিয়োগ করলে দ্রুত বাড়বে টাকা? ৫ বছরের এই দুর্দান্ত স্কিমটি মধ্যবিত্তের চিন্তা ঘুচিয়ে দিচ্ছে। ভারত সরকারের গ্যারান্টিযুক্ত এই টাইম ডিপোজিট (TD) স্কিমে টাকা রাখলে একদিকে যেমন মূলধন সুরক্ষিত থাকে, তেমনই মেয়াদের শেষে মোটা অঙ্কের নিশ্চিত মুনাফা পাওয়া যায়। বর্তমানে ডাকবিভাগের ৫ বছরের স্কিমে মিলছে সর্বোচ্চ ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ। যদি কেউ ২ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা রাখেন, তবে কোনো ঝুঁকি ছাড়াই তিনি স্রেফ সুদ বাবদ ঘরে তুলবেন প্রায় ৯০ হাজার টাকা। সব বয়সের মানুষের জন্যই একই সুদের হার থাকায় বিনিয়োগকারীদের কাছে এই মুহূর্তে এটিই সবথেকে আকর্ষণীয় বিকল্প হয়ে দাঁড়িয়েছে।

৫ বছরের জমানো টাকায় বিপুল লক্ষ্মীলাভের সুযোগ দিচ্ছে পোস্ট অফিস

স্রেফ ৮৯,৯৯০ টাকা সুদ পাবেন এই সরকারি স্কিমে

নিরাপদ বিনিয়োগে বাম্পার রিটার্ন পেতে আজই বেছে নিন পোস্ট অফিস টিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *