লেটেস্ট নিউজ

একটানা ১২ বছর থাকলে কি ভাড়াটে বাড়ির মালিক হতে পারে? সুপ্রিম কোর্টের রায়ে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আপনি কি ভাড়াবাড়িতে অনেক বছর আছেন বলে ভাবছেন মালিকানা দাবি করবেন? ভুল করেও এমনটা ভাববেন না। ভারতের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ‘একবার যে ভাড়াটে, সে সব সময়ের জন্যই ভাড়াটে’। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মালিক যদি ভাড়া না নেন বা ১২ বছর কোনো আইনি নোটিশ না দেন, তবেই মালিকানার প্রশ্ন ওঠে। অন্যথায় ভাড়ার রসিদ বা পুরনো চুক্তি থাকলে মালিকানা পাওয়া আসাম্ভব।

সম্পত্তি নিয়ে নিশ্চিন্ত থাকতে মালিকদেরও সতর্ক হওয়া জরুরি। নিয়মিত রেন্ট এগ্রিমেন্ট নবায়ন এবং ব্যাংক বা চেকের মাধ্যমে ভাড়া নেওয়া বাধ্যতামূলক করুন। মালিকের উদাসীনতা না থাকলে কোনোভাবেই ভাড়াটে ‘অ্যাডভার্স পজিশন’-এর সুবিধা নিতে পারবে না। মনে রাখবেন, মালিকানা প্রমাণের লড়াই অত্যন্ত কঠিন; আপনার একটু সতর্কতা এবং আইনি নথিপত্রই আপনার সারা জীবনের সঞ্চয় বা সম্পত্তি রক্ষা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *