একটি গাছ লাগালেই পালাবে বিষধর সাপ? জানুন বর্ষায় পরিবারকে সুরক্ষিত রাখার সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:41 am
নিউজ ডেস্ক: বাড়ির আশেপাশে সাপের উপদ্রব নিয়ে চিন্তায় আছেন? গরম আর বর্ষার এই মরসুমে হঠাৎ ঘরে সাপ ঢুকে পড়লে সাধারণ মানুষের আতঙ্কের শেষ থাকে না। তবে দুশ্চিন্তা ছেড়ে এবার প্রাকৃতিক উপায়েই নিশ্চিত করতে পারেন পরিবারের সুরক্ষা। ‘ধনন্তর’ নামক একটি বিশেষ ঔষধি গাছ আপনার বাড়ির আঙিনায় থাকলেই কেল্লাফতে।
এই গাছের পাতার তীব্র গন্ধে বিষধর প্রাণীরা ধারেকাছে ঘেঁষার সাহস পায় না। বাড়ির ছাদে বা উঠোনে একটি টবেই এই গাছ লাগানো সম্ভব, যা আপনার বসতভিটাকে রাখবে নিরাপদ। শুধু একটি ডাল বা কলম সংগ্রহ করে গোবরের সার দিয়ে তিন ইঞ্চি গভীরে পুঁতে দিলেই কেল্লাফতে; অল্প দিনেই তৈরি হবে প্রাকৃতিক সুরক্ষা কবচ।

